HA

Post Top Ad

CAR

AS-2

The Relaxation Time

Travel the World!

Post Top Ad

ময়মনসিংহে সমালোচনার মুখে বন্ধ ‘সালামী মঞ্চের’ দেয়াল নির্মাণ

সমালোচনার মুখে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের ‘সালামী মঞ্চে’ দেয়াল নির্মাণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। রোববার বিকাল থেকে মঞ্চের চারিদিকে দেয়াল নির্মাণ শুরু হয়। তাৎক্ষণিক ঘটনাটি ফেইসবুকে পোস্ট করা হলে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। পরে কাজ বন্ধ করে দেওয়া হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মুফিদুল আলম এক সাংবাদিকের মোবাইলে বার্তা পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সার্কিট হাউস মাঠটিতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করেন নগরবাসী। মাঠের এক প্রান্তে সার্কিট হাউস বভন। অতিথিরা কেউ আসলে সার্কিট হাউসের সামনের মাঠে ‘সালামী মঞ্চে’ গার্ড অব অনার নেন। মঞ্চটি টাইলসের; তবে উন্মুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ‘সালামী মঞ্চের’ চারপাশে ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়; যা মাঠের খোলামেলা দৃশ্যকে ব্যাহত করবে। খেলাধুলারও সমস্যা হবে। সবচেয়ে বড় কথা এই কাজটির দরকার কী?বিষয়টি ফেইসবুকে ছড়ালে নানা মহল থেকে আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিষয়টি আমলে নিয়ে সন্ধ্যার দিকে কাজ বন্ধ করে দেয় প্রশাসন। সন্ধ্যা ৭টার দিকে সরজমিনে গিয়ে দেখা গেছে, গাঁথুনি করা ইটগুলো তুলে নিচ্ছেন নির্মাণ শ্রমিকরা। তারা জানান, ইট তুলে নেওয়ার পর গর্তগুলো মাটি দিয়ে ভরাট করতে বলা হয়েছে তাদের। তবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, জায়গাটিতে অনেকেই গাড়ি পার্কিং করেন। এ কারণেই ছোট দেয়াল দিয়ে জায়গাটি ঘিরে ফেলতে চেয়েছিল প্রশাসন। তবে জনমনে প্রতিক্রিয়া দেখা দিলে এ উদ্যোগ থেকে সরে আসেন তারা।সার্কিট হাউস মাঠে খেলতে আসা যুবক মেহেদী হাসান বলেন, “বারবার ইটের গাঁথুনি দিয়ে মাঠটিকে আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে; যা মোটেও কাম্য নয়। মাঠটি শুরু থেকে যেমন ছিল শেষ পর্যন্ত তেমন থাকবে এটাই আমাদের চাওয়া।” ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কামাল আল আজাদ বলেন, “মাঠের বিশালতাকে ধারণ করার মত শক্তি আমলাদের নাই। তারা বারবার মাঠের বুকে উন্নয়নের ছুরি চালায়। মাঠে দেয়াল তৈরির অপতৎপরতা বন্ধ করতে হবে; না হয় আমরা বসে থাকব না।” সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সহসভাপতি তৌহিদুজ্জামান ছোটন বলেন, উন্মুক্ত মাঠে বাউন্ডারি দিয়ে সৌন্দর্য নষ্ট করা যাবে না। সেখানে প্রধানমন্ত্রীসহ অনেকেই গার্ড অব অনার নিয়েছেন।সুতরাং নিরাপত্তার দোহাই দিয়ে প্রশাসন কোনোভাবেই মাঠে ইটের গাঁথুনি দিতে পারে না বলে ক্ষোভ প্রকাশ করেন ছোটন। এ বিষয়ে জেলা প্রশাসক মো. মুফিদুল আলম সাংবাদিকে বার্তা পাঠিয়ে বলেন, “এটা সালামী মঞ্চ। ভুল করে উঁচু করে ফেলেছে। সরিয়ে নিতে বলেছি।” https://bangla.bdnews24.com/

Realted Posts

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad